প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ৭:২৩ পি.এম
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সাহাব উদ্দিন ,কক্সবাজার জেলা প্রতিনিধি :
আজ শুক্রবার(১২ মার্চ) কক্সবাজার্র সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার ০১ নং ওয়ার্ডের সমিতি পাড়া বাজারের উত্তর মাথায় সুমি স্টোরের সামনে হইতে গ্রেফতারকৃত আসামী ১। কিউবা (৪৫), পিতা-উছাচিং, সাং-চৌফলদন্ডী দক্ষিণ রাখাইনপাড়া, ২। সুইম্রা (৪০), পিতা-মংথেইচা, সাং-চৌফলদন্ডী মধ্যম রাখাইনপাড়া, থানা ও জেলা-কক্সবাজার, ৩। ওয়ামংলা (৩৫), পিতা-মংক্যচিং, সাং-সুইপেচা, থানা ও জেলা-অকিয়াব, মায়ানমার, ৪। মোঃ রহিম উল্লাহ (২৫), পিতা-সরু হোসেন, সাং-বড় দেইল, থানা ও জেলা-আকিয়াব, মায়ানমার গনের হেফাজত হতে ০১ টি বাটসহ ৯.৫ ইঞ্চি ৯ এম.এম. পিস্তল, ০৪ (চার) রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন সংযুক্ত ও একটি খালি ম্যাগজিন, ৫০ (পঞ্চাশ) রাইন্ড গুলির বক্স এবং ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.