প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ৭:১৮ পি.এম
নরসিংদীর শিবপুরে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

বোরহান মেহেদী :
নরসিংদীর শিবপুরে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে।
মুনসেফেরচর-কাঁঠালতলা তরুণ যুবসমাজের উদ্যোগে বৃহস্পতিবার ১১ মার্চ বিকেলে কাঁঠালতলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শিবপুর সদর বনাম সৈয়দনগর দড়িপাড়া দলের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় শিবপুর সদর দলকে ৩-২ পয়েন্টে পরাজিত করে জয় লাভ করে সৈয়দনগর দড়িপাড়া দল।
খেলা উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান। খেলার পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা আ: লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম প্রমুখ।
এসময় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.