প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ২:৪৬ পি.এম
নরসিংদী তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদী জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি এমন এক অনুষ্ঠান রবিবার ১৪ মার্চ দুপুরে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর নরসিংদীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, বীর মুক্তিযোদ্ধা মো: আরমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মোল্লা সহ নরসিংদী আইডিয়াল স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী।
এসময় বক্তব্য শেষে স্বাধীনতার যুদ্ধের উপর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর উপস্থিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ কুইজ প্রতিযোগীতায় বিজয়ী হয় নরসিংদী আইডিয়াল হাই স্কুলের শিক্সার্থী আয়েশা ছিদ্দিকা, সুমাইয়া হক সেতু, সাদিয়ার হোসেন লিকু, ইয়াছিন আরাফাত, অভি দাস। এই কুইজ প্রতিযোগিতা পরিচারনা করেন আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক নুরে আলম ও আলমগীর হোসেন।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সাথে সাথেই পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.