অনলাইন ডেস্ক ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে চীন।
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ ম্যুরাল তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে এক লাখ ডোজ করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি চীনা প্রেসিডেন্ট সি জিনপিং- এর শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল দেওয়ার জন্য চীনা দূতাবাসের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.