মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
বিনম্র শ্রদ্ধা আর সর্বস্তরের ভালবাসায় লালমনিরহাটে পালিত হলো মুজিব জন্ম শতবার্ষিকী।সারাদিন ব্যাপী ছিল সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা।
বুধবার ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকী ।ইতিহাসের এই মহানায়কের হাত ধরে অর্জিত হয়েছিল স্বাধীন, স্বকীয়, একটি জাতি সত্তা।আমরা পেয়েছিলাম লাল সবুজে খচিত একখন্ড ভূখণ্ড স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ চব্বিশ বছরের পাহাড় সম শোষন, বঞ্চনা, বৈষম্য ভেদ করে জাতিকে সঠিক নেতৃত্ব দিতে গিয়ে বার বার কারা বরন করতে হয়েছে শেখ মুজিব কে।জাতীকে পথ দেখাতে গিয়ে পাকিস্তানিদের ষঢ়যন্ত্রে ফাঁসির আসামী হতে হয়েছে ,সেই ষঢ়যন্ত্রের জাল ভেদ করে ৬৯ সালে বাংলার জনগন জেলখানা থেকে জাতির দিশারী কে মুক্ত করে এনে,এই জাতির নেতৃত্ব তুলে দেয় শেখ মুজিবের হাতে, তিনি সর্বজন কতৃক সন্মানিত হন বঙ্গবন্ধু হিসেবে।ইতিহাসের এই মহামানবের কথা বলতে গিয়ে কিউবার প্রেসিডেন্ট বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো বলেছিলেন,আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধু কে দেখেছি,ব্যক্তিত্ব,সাহসে এই মানুষটি হিমালয় সমান।
ইতিহাসের এই মহানায়কের জন্মদিন উপলক্ষে সরকার জাতীয় ভাবে মুজিব শতবর্ষ উদযাপনের ঘোষনা দেয়।সারা দেশ ব্যাপী দিবসটি পালনের লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচী হাতে নেয়।এর ধারাবাহিকতায় লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্দোগে দিনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পনের মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়।এতে অংশ গ্রহন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,পুলিশ সুপার আবিদা সুলতানা,জেলা পরিষদের প্রশাসক অ্যাডঃমতিয়ার রহমান,সাবেক সংসদ সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,নব নির্বাচিত লালমনিরহাট পৌর সভার মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট আইন জীবী সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডঃআশরাফ হোসেন বাদল,উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন,জেলা সিভিল সার্জন, জেলা দায়রা জজ ,বাংলাদেশ আওয়ামী লীগ,যুব লীগ,তরুনলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্
লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এতে অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সকাল ৮ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতীয় সঙ্গীত পরিবেশন,সকল শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান শেষে কেক কাটা হয়।এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান,জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,সিরাজুল হক,যুবলীগ নেতা মোড়ল হুমায়ুন কবীর,যুবনেতা শফিকুল ইসলাম, সেচ্ছা সেবকলীগ নেতা অ্যাডঃশরিফুল ইসলাম রাজু,ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ ব্যাপক কর্মসূচী গ্রহন করে,সকাল দশটায় পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম রায়,ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর,লাকী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এক মিনিট নীরবতা পালন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিন ব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.