নিজস্ব প্রতিবেদক ।।
বিনম্র শ্রদ্ধা আর সর্বস্তরের ভালবাসায় লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হলো মুজিব জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
বুধবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুজিব জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), লক্ষ্মীপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহজাহান, চেয়ারম্যান, জেলা পরিষদ, লক্ষ্মীপুর, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু তাহের, মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর, জনাব ডাঃ মোঃ আব্দুল গফফার, সিভিল সার্জন, লক্ষ্মীপুর, জনাব মোঃ গোলাম ফারুক পিংকু, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, লক্ষ্মীপুর জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.