প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২১, ৭:৫৫ পি.এম
ডাবল মাস্ক ব্যবহার করে কোভিড-১৯ সংক্রমণ ৯৪.৪% পর্যন্ত কমানো সম্ভব

শেখ আল মামুন ।।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সিডিসি) হতে প্রকাশিত একটি নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে যে টাইট-ফিট সার্জিক্যাল মাস্ক পরা বা ডাবল মাস্ক (মেডিকেল / সার্জিক্যাল মাস্কের উপরে আরো একটা সূতি কাপড়ের মাস্ক) ব্যবহার করে বেশী সুরক্ষা পাওয়া সম্ভব।
গবেষকগণ দুটি পদ্ধতির চেষ্টা করেছেন:
১। মেডিকেল মাস্কের উপর সুতি কাপড়ের আরো একটা মাস্ক ব্যবহার করা।
২। কানের লুপে গিঁট দিয়ে টাইট-ফিট মাস্ক ব্যবহার করা। গবেষনায় উভয় পদ্ধতিতে ভাল ফল পাওয়া গেছে।
কোভিড-১৯ বিস্তার কমিয়ে দেওয়ার জন্য সর্বজনীন মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.