
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে ঝালবাড়ি গ্রামে স্বামীর অতি বিশ্বাস এর সুযোগ নিয়ে স্বামীর ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পিতার বাড়িতে চলে যায় স্ত্রী শারমিন আক্তার মিমি।
এ বিষয়ে তার শশুর বাদি হয়ে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন গত ইং ০১-০৩-২০২১ তারিখে আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় আমার পুত্রবধুর পিতা আমাদের বাড়িতে আসে।একই তারিখ বেলা ১১.৪৫ মিনিট এর সময় পুত্রবধু তার ব্যবহৃত ও গচ্ছিত মালামালসহ তার পিতার সাথে তার পিতার বাড়িতে বেড়াতে যাই।পরবর্তীতে গত ইং ০৩-০৩-২০২১ তারিখে আমি তাদের বাড়িতে আনতে গেলে শারমিন এর মা রহিমা বেগম আমাকে জানায় তাদের মেয়ে আর আমাদের বাড়িতে পাঠাবে না।
এ বিষয়ে জানতে চাইলে স্বামী সানিউল আকুন্জী বলেন আমার স্ত্রীর পরকীয়া প্রেমে রয়েছে যার কারনে সে সোনা টাকা পয়সা হাতিয়ে বাপের বাড়িতে চলে গেছে।
এ বিষয়ে স্ত্রী শারমিন আক্তার মিমি বলেন আমি আর আমার স্বামীর ঘর করবোনা তাই একেবারে চলে এসেছি।
রামপাল থানার অফিসার সাংবাদিকদের জানান, আমাদের থানায় একটা জিডি করেছে মেয়ের শশুর বিষয়টি তদন্ত পৃর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.