প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২১, ৬:৫৪ এ.এম
৪০উর্ধ্ব কোন জেলে যাতে ভ্যাকসিন গ্রহন থেকে বাদ না পড়ে: লক্ষীপুর সদর ইউএনও

নিজস্ব প্রতিবেদক ।।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সভায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেছেন, ৪০উর্ধ্ব কোন জেলে যাতে ভ্যাকসিন গ্রহন থেকে বাদ না পড়ে। সরকারের করোনা ভ্যাকসিন কার্যক্রম সফল করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে। গুজব নয় সচেতনতার মাধ্যমে করোনা মোকাবেলা করতে হবে। গ্রামের অনেক বৃদ্ধ ব্যক্তি এখনো ভ্যাকসিনের আওতায় আসে নি। তাদের ভ্যাকসিনের আওতায় আনতে হবে। তাদের তালিকা তৈরি করে রেজিষ্ট্রেশন করলে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আমরা তাদের ভেকসিনের ব্যবস্থা করে দিবো।
বৃহস্পতিবার(১৮ মার্চ)সকাল ১০টা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা হলরুমে উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের সাথে কোভিড-১৯ সুরক্ষা বিষয়ক অধি পরামর্শমূলক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এসময় তিনি ২০নং চররমনী মোহন ইউনিয়নের সচিবকে ৪০উর্ধ্ব জেলেদের তালিকা তৈরি করতে নির্দেশ দেন। সভায় বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে কভিড-১৯ সুরক্ষা বিষয়ক আলোচনা করেন।
কোডেক পিআরইডিএফসি প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে ও প্রকল্প অফিসার মোহাম্মদ হানিফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আহাম্মদ, এনজিও ভয়েস সংস্হার নির্বাহী পরিচালক শামছুল আলম লিটু প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.