অনলাইন ডেস্ক ।।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর চতুর্থ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে এসেছেন ছোট বোন শেখ রেহানা।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজকের আয়োজনের থিম ‘তারুণ্যের আলোকশিখা’। অনুষ্ঠানে লোকজ ও দেশাত্মবোধক গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য পান্থ কানাই, সাব্বির, কোনাল, কনাসহ আরো অনেকে। গানের তালে ছিল নাচ।
দর্শক সারিতে প্রধানমন্ত্রী ও তার বোন হাততালি দিয়ে কণ্ঠশিল্পীদের পরিবেশনার প্রশংসা করেছেন। তাদের পাশে ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী জয়া আহসান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.