প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৫:৫৫ এ.এম
নজরপুরে টেটাঁবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক ।
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজর পুরে ওয়াজ মাহফিলে ডিম নিয়ে লটারি খেলাকেকেন্দ্র করে টেটা সংঘর্ষে এক কিশোর নিহত হয়।
শুক্রবার ১৯ মার্চ সকালে সংঘর্ষ হলে জুবায়ের আহমেদ শান্ত (২০) নামে একজন কলেজ পড়ুয়া কিশোর প্রতিপক্ষের ছোড়া টেঁটাবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হয়। প্রথমে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নজরপুর গ্রামের পাশে অলিপুরা গ্রামে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ মাহফিলের পাশে ডিম নিয়ে লটারি খেলা চলছিলো। এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু কিশোরদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে শান্তর উপর টেটা নিয়ে হামলা করে প্রতিপক্ষরা। তখন শান্ত এর গলায় কয়েকটি টেঁটাবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ডিম নিয়ে লটারি খেলা হয়, এই নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শান্ত নামের একজন কিশোর নিহত হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.