নরসিংদীর পলাশে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালিত

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর পলাশে সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২০ মার্চ শনিবার বিকালে ঘোড়াশালে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর জাপার সভাপতি শেখ মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সোহাগ সিনেমা হল সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ স্বপন।
এসময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা, পৌর জাপার সিনিয়র সহ- সভাপতি এম.এন ইউসুফ আল আজাদ শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পলাশ উপজেলা জাপার যুগ্ম- আহবায়ক সরাফত আলী, আব্বাস উদ্দিন তারা মিয়া, মঞ্জুরুল আলম উকিল,পলাশ উপজেলা যুব সংহতির সভাপতি  মঞ্জুর হোসেন খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রধান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চরসিন্দুর ইউনিয়ন জাপার সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া, ডাংগা ইউনিয়ন জাপার সভাপতি মোহাম্মদ আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জিনারদী ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোঃ  কামাল হোসেন, গজারিয়া ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুকুল, ঘোড়াশাল পৌরসভা জাপার সহ- সভাপতি রমিজ উদ্দিন, মোঃ মজনু মিয়া, আব্দুস সাত্তার, পৌরসভা যুব সংহতির সাধারণ সম্পাদক আল আমিন সরকার,ঘোড়াশাল পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ ফারুক মিয়া, জাপানেতা মোঃ বজলুর রহমান, আবুল কাসেম, মিন্টু মিয়া প্রমুখ।