প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ৭:২১ পি.এম
পলাশে তৃতীয় দিনের মতো মোবাইল কোর্ট অভিযান, মাক্স না পড়ায় ৫০ জনকে অর্থদন্ড প্রদান

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট' জনাবা সৈয়দা ফারহানা কাউনাইন স্যার এর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন স্যার এর তত্ত্বাবধানে আজ পলাশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম। মোবাইল কোর্ট অভিযানে সরকারি আদেশ ও আইন লঙ্ঘনের অভিযোগে এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করার জন্য বিভিন্ন অপরাধীকে ৫০ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে পলাশ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্টেট জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.