প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ৭:৩৫ পি.এম
নরসিংদীতে “সম্প্রীতির ছোঁয়া” ব্যাতিক্রমধর্মী উদ্যোগে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদী জেলা প্রশাসনের "সম্প্রীতির ছোঁয়া" ব্যাতিক্রমধর্মী এক আয়োজনে গণমাধ্যম কর্মীদের সাথে হৃদ্ধতার বন্ধন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ মার্চ ২০২১ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নরসিংদীতে আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দের সমন্বয়ে "সম্প্রীতির ছোঁয়া" নামক মিলনমেলার আয়োজন করা হয়। পাঁচদোনা ড্রিম হলিডে রিসোর্টে অনুষ্ঠিত এই সংবাদ-কর্মী মিলনমেলায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রধান উপদেষ্টা, নরসিংদী প্রেসক্লাব সৈয়দা ফারহানা কাউনাইন।
দুই প্রেসক্লাবের সদস্যবৃন্দের মাঝে সম্প্রীতির এই স্পর্শ পারস্পরিক মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের মাধ্যমে তাঁদের পেশাগত উৎকর্ষসাধনে অনন্য ভূমিকা পালন করবে উল্লেখ করে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে সহমর্মিতা, পরমর্মিতা ও ভাতৃত্ববোধের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবকল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান সাংবাদিকতা পেশাকে আরও সমুজ্জ্বল করার আহবান জানান।
উভয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ জেলা প্রশাসনের এ আয়োজনকে অনন্য অভিধায় অভিষিক্ত করেন এবং এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.