প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২১, ৪:০১ পি.এম
দুমকিতে ৭ চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৭জন বিদ্রোহী প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
গত সোমবার (২৯ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে আলাদা আলাদা পত্রে আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত পত্রে ৭ প্রার্থীকে বহি:স্কার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম।
বহিস্ককৃতরা হলেন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: শাহআলম হাওলাদার, মো: আনোয়ারুজ্জামান ইমরাজ, মোসা: আকলিমা বেগম আখি,পাংগাশিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আলমগীর সিকদার, এড. মজিবুর রহমান বাবু, মো: ফরিদুল ইসলাম, আঙ্গারিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম শাহআলম (মাষ্টার)।
দলীয় গঠনতন্ত্রের ৪৭ধারার ১১উপ-ধারা অনুযায়ী দলীয় শৃংখলাভঙ্গ করে নৌকার প্রতীকের প্রার্থীর প্রচারণায় বিঘ্ন ঘটানোর দায়ে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.