প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ৩:১৭ পি.এম
করোনা প্রতিরোধ বাড়াতে আবারও জনসাধারণের পাশে দুমকি থানা পুলিশ

মো.সুমন মৃধাঃদুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীতে দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুমকির জনসাধারণকে সচেতন করতে প্রতিবারের ন্যায় এবারো মাঠে নেমেছে দুমকি থানা পুলিশ।
বৃহস্পতিবার (০১এপ্রিল)ওসি মো.মেহেদী হাসানের নেতৃত্বে দুমকির বিভিন্ন হাট-বাজার,অটোসট্যান্ড,বাসস্ট্যান্ডে জনসাধারণকে মাস্ক পড়তে ও সামাজিক দুরত্ব বাজায় রাখতে মাইকিং করে উদ্ভুদ্ধ করতে দেখা গেছে পুলিশকে।
এবিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, করোনা ভাইরাস (covid19)প্রতিরোধে সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নে ও জনগনকে উদ্ভুদ্ধ করে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আমাদের এই কর্মসূচি। যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পড়িয়ে দিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করছি।
তিনি আরো জানান, আমাদের এই চলমান কর্মসূচির মাধ্যমে জনগণ অনেকটাই সচেতন হয়েছে। তবে মাস্ক ব্যবহারে এখনো যারা অনিহা প্রকাশ করছে তাদেরকে সচেতন থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.