মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
ব্রাক্ষ্রনবাড়িয়া সহ দেশব্যাপী হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে,লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন অনুষ্ঠিত হল আজ।মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি এতে অংশ গ্রহন করে।
শনিবার ৪মার্চ বেলা ১১টায় লালমনিরহাট জেলা শহড়ের মিশন মোড় এলাকায়,দেশ ব্যাপী হেফাজত ইসলামের তাণ্ডবের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডাকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সাংস্কৃতিক কর্মী পেশাজীবী সংগঠন,জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক্স মিডিয়া কর্মী, মানববন্ধনে উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন মানব বন্ধনে উপস্থিত থেকে সম্মতি জানান।
অরাজনৈতিক সংগঠন লালমনিরহাট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ একই সময়ে গোশলা রোডের জনতা মোড়ে হেফাজত বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করে।মানব বন্ধনে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি,সম্পাদক সহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.