প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ৫:৫৫ এ.এম
কমলনগরে মাস্ক না পরায় ১৫ জনের জরিমানা

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর কমলনগরে মাস্ক না পরে বাইরে ঘুরে বেড়ানোর সময় মোবাইল কোর্টের হাতেনাতে ধরা পড়ায় ১৫ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
(২ এপ্রিল ) বিকেলে উপজেলার চর লরেঞ্চ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামারুজ্জামান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাস্ক না পরার অপরাধে এসব জরিমানা করেন তিনি। এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য কয়েকজনকে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.