বিশেষ প্রতিনিধি ।।
দেশের রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়।
৫ এপ্রিল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে। ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অনেক ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের সিকিম থেকে ২৬ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান ও চীনে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.