নিজস্ব প্রতিবেদক ।।
আজ ২০২১ সালের ৭ এপ্রিল,বিশ্ব স্বাস্থ্য দিবস । করোনা দুর্যোগের মধ্যে বাংলাদেশসহ বিশ্বে আজ দিবসটি পালিত হচ্ছে।এবারের প্রতিপাদ্য “একটি সুন্দর এবং স্বাস্থ্যকর বিশ্ব গড়ার প্রত্যয়”।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রতি বছরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করে। কিন্তু এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
তবে দিবসটি উপলক্ষে বুধবার (৭ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর আয়োজনে জুম মিটিং অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা ও শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, সচিব, স্বাস্থ্যেসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিড, হেলথ সিস্টেম ডা. সাংগে ওয়াংমো।
বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে প্রতি বছর নিয়মিত বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর এমন একটি প্রতিপাদ্য বিশ্ববাসীর সামনে নিয়ে আসে যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তেমনি এবারের প্রতিপাদ্য “একটি সুন্দর এবং স্বাস্থ্যকর বিশ্ব গড়ার প্রত্যয়”।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.