প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২১, ৬:১৪ এ.এম
কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লেখা আহ্বান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে প্রত্যাশা ও প্রাপ্তি' শিরোনামে আয়োজিত 'লেখা আহ্বান' প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে।
এ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রত্নতত্ব বিভাগের খন্দকার নাইমা আক্তার নুন, আইন বিভাগের ফারহানা তানভীর ইমা ও পদার্থবিজ্ঞানের নুসরাত জাহান সাথী।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কোভিড-১৯ পরিস্থিতিকে মাথায় রেখে ফটোগ্রাফি প্রতিযোগিতা ও লেখা আহ্বানে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীমিত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.