প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২১, ৭:৪৬ পি.এম
করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান চলমান
শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বাস্তবায়নে সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশনায় ১০ এপ্রিল শনিবার সমগ্র সাতক্ষীরা জেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় ৯ টি মামলায় ৬৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং যাদের মাস্ক নেই, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ, সাতক্ষীরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.