প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২১, ৭:৫১ পি.এম
চাটখিলে শিশুকে বলাৎকার- আটক ৩

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে ফল দোকানে শিশু শ্রমিককে বলাৎকারের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের নুরুল হকের বাড়ির মো.জামালের ছেলে মো.রাব্বি (১৯) সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সূর্য নারায়ণপুর আমিন হাজী বাড়ির মো.আবদুল্লার ছেলে মোঃ দিদার হোসেন (২৮) লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের ইব্রাহীমদের বাড়ির মোঃ ইব্রাহীমের ছেলে মোঃ সুমন (২৬)।
শনিবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মৌখিক ভাবে অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশ উপজেলার চাটখিল বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে আটক করে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। চাটখিল থানা পুলিশ সূত্র জানায়, শিশুটি চাটখিল বাজারে একটি ফলের দোকানে চাকরি করত। একই দোকানের ৩ শ্রমিক দ্বারা ওই ফল দোকানে শিশুটি বলাৎকারের শিকার হয়। আসামিরা চাটখিলে ভাড়া বাসায় থেকে চাকরি করত।
মামলার এজহার সূত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন থেকে বেশ কয়েকবার শিশুটিকে বলাৎকার করে আসছে। এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকিও দেয়া হয়।
ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে কারাগারে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.