মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাটে প্রভাব বিস্তার কে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামীলীগ দুগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।পরিস্থিতি শান্ত করতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার ১০এপ্রিল দুপুর ১২টায় লালমনিরহাট শহড়ের বাটা মোড়ে জেলা ছাত্রলীগ ও আওয়ামীলীগ মুখোমুখি হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে বলে জানা যায়।লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের নামে মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদে,গতকাল লালমনিরহাট জেলা ছাত্রলীগের আহ্বানে হাতীবান্ধা,পাটগ্রাম, উপজেলা সহ লালমনিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়,মামলা প্রত্যাহার না হলে আগামী সোমবার সারাদিন ব্যাপী জেলায় হরতাল আহ্বান করে ছাত্রলীগ।
ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মাঠ দখলের জন্য আওয়ামীলীগ একটি হরতাল বিরোধী মিছিল বের করে, মিছিলটি দুপুর ১২টার দিকে বানিয়া পট্টি এলাকায় আসলে ছাত্রলীগের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে, আওয়ামীলীগ এসময় পিছু হটে।পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করে,পরবর্তীতে আওয়ামীলীগ পুনরায় বাটা মোড়ে আসতে চাইলে পুলিশ শক্ত অবস্থান নিলে উভয় পক্ষ সরে যায়।ধাওয়া পাল্টা ধাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্ক গ্রস্থ হয়ে দোকান পাট বন্ধ করে এদিক সেদিক ছোটাছুটি করেন।অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে পুলিশ সুপার আবিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
ক্রিকেট খেলা কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমানের বোনের বাড়ীতে একদল সন্ত্রাশী হামলা করে ভাংচুড় চালায়,এসময় তার বোন ফাতেমা বেগম আহত হন,এই ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন ছাত্র লীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর সহ একাধিক ব্যাক্তির নামে।এই মামলার প্রতিবাদে পৌর ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ,শুক্রবার একটি বিক্ষোভ মিছিল করে সদর থানার সামনে অবস্থান নেয়,মিছিল শেষে ছাত্রলীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পৌর ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম পাপ্পু লিখিত বক্তব্য পাঠ করেন।সাংবাদিক সম্মেলনে মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয়, নতুবা আগামী সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল কর্মসূচী পালন করার ঘোষনা দেওয়া হয়।এই ঘটনা কে কেন্দ্র করে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর গ্রুপ ও জেলা আওয়ামী লীগের অ্যাডঃমতিয়ার রহমান গ্রুপের মধ্যে কয়েকদিন থেকে টানটান উত্তেজনা বিরাজ করছিলো।
এদিকে এই ঘটনা কে কেন্দ্র করে বিকেলে গোশলা রোডস্থ উত্তরন সুপার মার্কেটের সামনে সম্মিলিত ব্যাবসায়ী সমিতি একটি প্রতিবাদ সভা আহ্বান করে,সভায় ব্যাবসায়ী নেতা মোখছেদুর রহমান বক্তব্য রাখেন।তিনি আহ্বান জানান অবিলম্বে মামলা প্রত্যাহার করার জন্য।এই মামলায় প্রতিহিংসা বশতঃ অনেক নিরীহ স্কুল পড়ুয়া ছেলেদের আসামী করা হয়েছে,তিনি দাবী করেন যারা প্রকৃত দোষী তাদের আসামী করা হোক। এই ঘটনায় আওয়ামী লীগের রাজনিতী ধব্বংশ করার পাঁয়তারা করা হচ্ছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.