প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২১, ৭:২৩ পি.এম
নরসিংদীর শিবপুরে ২৪০ কৃষক পেলো কৃষি প্রণোদনা

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলার আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৩ এপ্রিল উপজেলা পরিষদ মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।
প্রণোদনা কর্মসূচী ২০২১ এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ১টি পৌরসভা থেকে ২৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি আউশ ধান বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুক খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.