প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২১, ১১:২৫ এ.এম
মজিবুর রহমান নান্টু চাটখিল পৌরসভার প্যনেল মেয়র নির্বাচিত

আনোয়ারুল আজিম চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি :
চাটখিল পৌরসভার ১ নং প্যনেল মেয়র নির্বাচিত হয়েছেন পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মজিবুর রহমান নান্টু। গত ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তিনি জনগনের ব্যপক সমর্থক পেয়ে সর্বোচ্চ ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর আগেও ৫ বছর তিনি কাউন্সিলর হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধন্যবাদ ও কৃত্তজ্ঞতা জানাই নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য জনাব এইচ এম ইব্রাহিম (এম পি) ও চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির এবং পৌরসভার নব-নির্বাচিত মেয়র নিজাম উদ্দিন (ভিপি) কে। উনারা আমার উপর যে দায়িত্ব দিয়েছন আমি যথাযথ ভাবে পালন করবো পাশাপাশি পরবর্তী ৫ বছর পৌরবাসীর খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.