প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৩:৩৪ পি.এম
মাথায় আঘাত করে ফকিরহাটে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে মাছ ব্যাবসায়ীকে বাটখারা দিয়ে মাথায় আঘাত করে ৮৬০০০ টাকা ছিনতাই করেছে ভ্যান চালক।
ভুক্তভোগী পরিবার সাথে কথা হলে তারা জানান বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টার সময় মুলঘর গ্রামের হাসেম হাওলাদার এর ছেলে ছগির হাওলাদার ফলতিতা বটতলা থেকে মাছ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি আসার সময় ভ্যান চালক নলধা মৌভোগ ইউনিয়নের ঠিকরিপাড়া গ্রামের রফিক ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের কাঠের মিলের কাছে পৌঁছালে ব্যাগের ভিতর থাকা বাটখারা দিয়ে ভ্যানচালক রফিক মাছ ব্যবসায়ি ছগির কে মাথায় আঘাত করলে ছগির মাটিতে লুটিয়ে পড়ে। তার পকেটে থাকা মাছ বিক্রির ৮৬০০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ সময় তাকে ছিনতাইয়ের জন্য সহযোগীতা করেন তার কথিত প্রেমিকা কাকডাঙ্গা গ্রামের জামিলা বেগম।
পরে ফকিরহাট মাছ বাজারের সভাপতি শেখ ফজিলত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছগিরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ছাড়াও এই ভ্যানচালক রফিক দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ছিনতাই কর্মকান্ড পরিচালনা করে আসছেন বলে জানান এলাকাবাসী। তাই অতি দ্রুত তাকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.