সোনাইমুড়ী,(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে থানায় করা মামলা প্রত্যাহার না করায় বাদীর উপর প্রতিপক্ষ বিবাদীদের হামলায় ৫জন আহত হয়েছে।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার ৪নং বারগাঁও ইউপির দৌলতপুর দলিলুর রহমান ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। এ ব্যপারে দৌলতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে ভূক্তভোগী ইব্রাহীম হোসেন বাদী হয়ে রাজিবপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে ওমর ফারুক (৩৫) ও দৌলতপুর গ্রামের একই বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে স্বপন সহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের বিরুদ্ধে নোয়াখালী পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিগত ১২ এপ্রিল নোয়াখালী পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার জন্য ওসি সোনাইমুড়ী কে নির্দেশ দিয়েছেন। অভিযোগে জানা যায়, একই বাড়ির নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হোসেন ও স্বপনদের সাথে ভূমি বিরোধের জের ধরে বিগত ২৬মার্চ ভূক্তভোগী ইব্রাহীম গংদের সাথে সংঘর্ষ বাধে,এতে ইব্রাহীমসহ ৫জন আহতহয়। এই ঘটনায় ইব্রাহীম বাদী হয়ে বিগত ২৯ মার্চ সোনাইমুড়ী থানায় মোজাম্মেল হোসেন (৩৫) সহ ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
ঐ মামলার প্রধান বিবাদীরা মোজাম্মেল হোসেনকে সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করে। অপরাপর বিবাদীরা আদালতে আত্মসমর্পন করে জামিন পেয়ে মামলার বাদী ইব্রাহীমদের মামলা প্রত্যারের জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। এক পর্যায়ে বিগত ৭মার্চ বিবাদী মোজাম্মেলের ফুফাত ভাই রাজিবপুর গ্রামের ওমর ফারুক ও মোজাম্মেলের সহোদর স্বপন (৪৫) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী নিজেদের প্রসাশনের লোক প্ররিচয় দিয়ে ভূক্তিভোগী ইব্রাহীমের ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি চেনী ও লাঠিদিয়ে কোপাতে ও পিঠাতে থাকে। ভূক্তভোগীদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা মামলা প্রত্যাহার না করলে ঘুম খুন করবে বলে হুমকি দিয়ে যায়।
এ সময় সন্ত্রাসীরা ইব্রাহীমদের বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধনকরে। ঘরে সুকেইচে থাকা নগদ ৫০০০০/-টাকা ও ইব্রাহীমের মাতা তাহমিনা আক্তারের গলা হইতে একটি স্বর্নের চেইনসহ প্রায় ১লক্ষ টাকার মালামাল নিায়ে যায়। বিবাদীরা যাওয়ার সময় বসত ঘরের টিন সেট বেড়া ও দরজা কোপাইয়া ব্যপক ক্ষতি সাধন করে বলে জানা যায়।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ভূক্তভোগী দৌলতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে ইব্রাহীম হোসেন বাদী হয়ে ওমর ফারুক ও স্বপনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬/৭জনকে বিবাদী করে পুলিশ সুপার নোয়াখালী বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.