প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ২:৩৯ পি.এম
নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ গ্রেফতার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমেদ ও তার নতুন স্ত্রী তনুশ্রীকে খুঁলনা ডুমুরিয়ায় কৈয়ে বাজার এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেল ৩ টায় অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ) সার্কেল মোহাইমেন শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করছেন।
মোহাইমেন বলেন, সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর নির্দেশনা অনুযায়ী আমাদের পুলিশ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে খুলনার ডুমুরিয়া কৈয়ে বাজার এলাকা থেকে আজ শুক্রবার ভোরের দিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমেদ ও নুরনগর ইউনিয়নের নুরনগর গ্রামের কাটুনিয়া রাজবাড়ী কলেজের এইচ এস সি ১ ম বর্ষ ছাত্রী তনুশ্রী অধিকারীকে আটক করা হয়। এর আগে ২১/০৪/২০২১ তারিখে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারা মতে মেয়ের পিতা সন্যাসী অধিকারী বাদি করে মামলা করেন।
ব্রেফিং এ কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ব্রেফিং এ উপস্থিত ছিলেন, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা, তদন্ত ওসি কাজী শহিদুল ইসলাম সহ আরও অনেকেই।
উল্লেখ, শ্যামনগর উপজেলা নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমেদ নতুন কলেজপড়ুয়া ছাত্রী নুরনগর গ্রামের সন্যাসী অধিকারীর মেয়ে তনুশ্রী অধিকারকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগ উঠে। এর পর বিভিন্ন সামাজিক সংগঠন একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাকা বাসি জানিয়েছেন, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমেদ এর আগে একাধিক ছাত্রীকে বিয়ে করে পরবর্তীতে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.