প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৪:২৭ পি.এম
ফকিরহাটে অপ্রীতিকর ছবি ছাড়ায় ১ জনকে আটক করেছে পুলিশ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর পূত্র অনিক বসু (২০) কে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম।
মামলার বিবরণী তে জানা যায় সোনাখালী গ্রামের এক স্কুল ছাত্রীর সঙ্গে আসামী অনিক বসুর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সম্পর্কের খাতিরে প্রেমিকা তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড সরল বিশ্বাস প্রেমিক অনিক বসুকে দিয়ে দেন।
এক সময়ে সম্পর্কর অবনতি ঘটলে আসামী অনিক বসু তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন রকম অশ্লীল পোস্ট করায় মেয়েটি ও তার পরিবার ফকিরহাট মডেল থানায় হাজির হয়ে একটি ডিজিটাল নিরাপত্তা আইন(পর্ণগ্রাফি) তে একটি মামলা দায়ের করেন যার নং: ১৭, তাং ১৭/০৪/২০২১
এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নূর আলম জানান আমারা আসামী আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.