প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ২:৩৮ পি.এম
শিবপুর মডেল থানার ওসি’র বিদায় সম্বর্ধনা প্রদান

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর মডেল থানার জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান কে টাঙ্গাইলে বদলি করা হয়েছে।
তার বিদায় উপলক্ষে শনিবার ১৭ এপ্রিল সন্ধ্যায় থানা পুলিশের আয়োজনে এই সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী ওসি মোল্লা আজিজুর রহমান, এসআই রাসেল কবির, এসআই আফজাল হোসেন, এএসআই জিয়াউল ইসলাম, থানার মুন্সী নূর মোহাম্মদ প্রমুখ।
তিনি এই থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসাবে দায়িত্ব পালন শেষে মিশনে চলে যান পরে আবার দেশে এসে ২০১৯ সালের ১৯ মার্চ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.