জামালপুর সংবাদদাতা ।।
জামালপুরের ইসলামপুর উপজেলায় একাধিক মামলার ফেরারি আসামি জলদস্যু সুজন তরফদারকে (৪০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সুজন তফরদার উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, জলদস্যু সুজন তরফদার মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর বাজারে মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, ইফতারের পর আমাদের কাছে খবর আসে সুজন খুন হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। সুজন একজন পেশাদার আন্ত:জেলা নৌ-ডাকাত। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ থানাসহ এবং গাইবান্ধার ফুলছড়ি থানায় তার নামে হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.