মিজানুর শামীম, লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুরে মানসিক সমস্যার কারনে মঙ্গলবার(২০ এপ্রিল) বিকেলে জোসনা বেগম (৪২) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
নিহত জোসনা বেগম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ হায়দার আলী পাটোয়ারী বাড়ীর মৃত আমানত উল্যাহ আমুর স্ত্রী।
ঘটনার পর পরই লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বরুয়া ও স্হানীয় দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলেন বরুয়াকে সাথে নিয়ে ঘটনাস্হল পরিদর্শন করেন।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, সুইটি আক্তার (২০) ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া সাথী আক্তারে মাতা জোসনা বেগম বহু বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার স্বামী আমানাত উল্যাহরও মানসিক সমস্যা থাকার কারনে প্রায় এক বছর পূর্বে বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
জোসনা বেগমের জ্যেষ্ঠ কন্যা সুইটি আক্তার সাংবাদিকদের বলেন, ঘরের সকলের জন্য ইফতারি তৈরী করার জন্য বিকেলে আমি রান্নাঘর ঘরে ছিলাম। আনুমানিক সন্ধা পৌনে ছ'টার দিকে ঘরে ডুকে মাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো মৃত অবস্হায় দেখতে পাই।
তিনি আরো বলেন, আমার মাতা মানসিক সমস্যার কারনে আত্মহত্যা করে থাকতে পারে, মায়ের মৃত্যুর ব্যাপারে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই।
স্হানীয় ইউপি সদস্য বেলাল বলেন, মানসিক সমস্যার কারনে জোসনা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন, তার স্বামীরও মানসিক সমস্যা থাকায় এক বছর পূর্বে সকলের অগচরে রাতের বেলা প্বার্শবর্তী বাড়ীর পুকুরে পানিতে পরে ডুবে মারা গেছে।
এবিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাস্হলে গিয়ে জানতে পারি জোসনা বেগম নামে মধ্য বয়সী এক নারী আত্মহত্যা করেছে। ঐ নারীর বড় কন্যা আমাদের জানিয়েছে তার মাতা আত্মহত্যা করেছে এবং লক্ষণ দেখে আমাদের কাছেও এটা আত্মহত্যা বলে মনে হয়েছে।
তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কোনো অভিযোগ না থাকায় স্হানীয় ইউপি সদস্যসহ এলাকার গম্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তে মোতাবেক লাশ দাফন করার ব্যবস্থা নেয়ার কথা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.