প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২১, ২:০৫ পি.এম
দুমকিতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলায় ডায়রিয়া সংক্রমনের কারন ও এলাকা চিহ্নিতকরণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরিপ কাজ সম্পন্ন করা হয়।
গতকাল শনিবার বেলা ১১টায় জরিপে চিহ্নিতকরন এলাকা হিসাবে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নদী-খাল তীরবর্তি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা( টিএইচও) মীর শহিদুল আলম শাহিন , আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ হাওলাদার , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব লিটন চন্দ্র সেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুমকীর উপ-সহকারী প্রকৌশলী মোসাঃ নীপা বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.