প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ৯:১৬ এ.এম
আজ শেখ জামালের জন্মবার্ষিকী

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম ।।
আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী।
মুক্তিযুদ্ধের সময় তিনি পরিবারের অন্য সদস্যদের সাথে গৃহবন্দী হন। কিন্তু তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে সক্ষম হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন।
শেখ জামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯৫৪ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি গিটার শেখার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন এবং একজন ভাল ক্রিকেটার ছিলেন।
শেখ জামাল বঙ্গবন্ধু-সহ পরিবারের অন্য সদস্যদের সাথে ৩২ নম্বর থেকে গ্রেফতার হয়েছিলেনে এবং ১৮ নম্বর রোডের বাড়িতে বন্দি অবস্থায় ছিলেন। ধানমন্ডির ১৮ নম্বর রোডে পাকিস্তানী বন্দিদশা থেকে পালিয়ে গিয়ে সেইখানে থেকে যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন, সেখানে পাকিস্তানী সেনাদের হাতে ধরা পড়লে তার মৃত্যু ভিন্ন বাঁচার উপায় ছিলনা।
শেখ জামাল বাংলাদেশ সেনাবাহিনীর লংকোর্চ এর প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন তিনি হত্যার শিকার হন তখন তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন, হত্যা হন সেই সেনাবাহিনীরই একটি অংশের হাতে যারা কিনা মনে-প্রাণে পাকিস্তানী ও আমেরিকার মদদপুষ্ট গোষ্টী। এই মুক্তিযোদ্ধা সেনা অফিসারের রক্ত যে সেনাবাহিনীর সদস্যরা করেছিল, তাদের সেনা আইনে বিচার করতে ব্যর্থ ছিল সেনাবাহিনী
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর আমেরিকার মদদপুষ্ট পাকিস্তানীপন্থীদের হাতে শেখ জামাল সপরিবারে নিহত হন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.