প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ৯:১১ এ.এম
নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান, তরমুজ বিক্রতাকে জরিপানা

নরসিংদী প্রতিবেদক :
মঙ্গলবার ২৭ এপ্রিল নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশ ক্রমে নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের তত্ত্বাবধানে পলাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও বাজারে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম।
মোবাইল কোর্টের এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারি আদেশ ও আইন লঙ্ঘন এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করা ও সরকারী করোনা আইন অমান্যকারীদের জরিপানাসহ পিস দামে বিক্রি না করে কেজি হিসেবে উচ্চ দামে তরমুজ বিক্রির অপরাধে ৪ তরমুজ ব্যবসায়ী কেও অর্থদন্ডে দন্ডিত করা হয়।
মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে পলাশ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.