প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২১, ৯:০৬ এ.এম
চাটখিলে দক্ষিণ মোহাম্মদপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যােগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মহামারির নিম্ন আয়ের মানুষ দিন কাটাচ্ছে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে। এ পরিস্থিতিতে চাটখিলের দক্ষিণ মোহাম্মদপুর এলাকার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করছেন সামাজিক সংগঠন দক্ষিণ মোহাম্মদপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট।
নোয়াখালী চাটখিল উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পরে এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় এলাকার ৭০টি পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
ইফতার সামগ্রী মধ্যে প্রতিটি পরিবারকে তেল,ছোলা,আলু,ডাল,পেঁয়াজ,লুডুস,দুধ,চিনি, মুড়ি,খেজুর ও সেমাই ইত্যাদি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটি উপদেষ্টা,সভাপতি এবং দেশে থাকা প্রবাসী ও সামাজিক ব্যাক্তিবর্গ।
সংগঠনের সভাপতি রহুল আমিন আরিফ বলেন,দেশ বিদেশে যে সদস্যরা আর্থিক, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন সে সকল সদস্যদের ধন্যবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.