দুমকিতে বজ্রপাতে নিহত ০১

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে আবুল কালাম (৪২) নামে এক অটোরিক্সা চালক বজ্রপাতে নিহত হয়েছে।
রবিবার (৯ মে) দুপুর দেড়টার দিকে বাকেরগঞ্জের পেয়ারপুর এলাকায় বজ্রপাতে মারা যায়। তার বাড়ি দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মুন্সি বাড়ী । স্ত্রী, পুত্র ও ৩ কন্যা নিয়ে জলিশা গুচ্ছগ্রামের ৫/১ নং ব্লকে থাকতেন।
এলাকার ইউপি সদস্য কামাল ফরাজি জানান, অটোরিক্সা কেনার জন্য আবুল কালাম কালু সঙ্গীয় অটোচালক মোস্তাকিন মৃধাকে নিয়ে বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুরে যান। দুপুরের ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তিনি নিহত হয়। এ সময় ওই এলাকার ২ব্যাক্তি আহত হলে তাদেরকে বাকেরগঞ্জ হাসপাতালে নেয়া হয়।
