বিশেষ প্রতিনিধি ।।
ময়মনসিংহের ভালুকায় রিকশাচালকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে হাইওয়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের এটি এসআই আবু তাহেরসহ তিনজনকে বরখাস্তের পর হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ রিকশাচালক শামীমের কাছ থেকে ৪ মে মঙ্গলবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুড ওভার ব্রিজের পাশে চাঁদা আদায় করেন। ওই রিকশা চালক পুলিশকে টাকা দেওয়ার কারণে ওই রাতে সেহরি না খেয়ে রোজা রাখেন। পরদিন তিনি রিকশা নিয়ে বের হলে ঘটনাটি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে ঘটনাটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ৫ মে বুধবার রাতে একটি স্ট্যাটাস দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়।
পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে ৮ মে শনিবার দুপুরে অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল কাদের জিলানিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এটি এসআই আবু তাহের কর্তৃক ওই রিকশাচালকের কাছ থেকে ৭০০ টাকা নেওয়ার কথা জেনেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.