
বিশেষ প্রতিনিধি ।।
করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ। দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ আহরণের সকল পথ বন্ধ। এ অবস্থায় ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে "আদর্শ মানব কল্যাণ সংগঠন " কমলনগর শাখার উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগর চর মার্টিন এলাকায় ৪০ জন বিধবা এবং কৃষকদের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওমর ফারুক সাগর ভাইস চেয়ারম্যান কমলনগর উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন ডাঃ সুমন চৌধুরী প্রতিষ্ঠাতা উপকূল কিন্ডারগার্টেন,,আহমেদ রাজু বিশিষ্ট ব্যবসায়ী ও মাষ্টার নুরুজ্জামান শিক্ষক হাজী এছাক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, "আদর্শ মানব কল্যাণ সংগঠন" বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম নিরব। কমলনগর শাখার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সহ-সভাপতি ফিরোজ, মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদ বাঙালি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.