প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২১, ৭:৪৯ পি.এম
পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার হলেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি'র)কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ মে) পবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্য ও সদ্য সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস-আদেশ (স্মারক নং- পবিপ্রবি/প্রশা- ৯১৬/ র- ১৯/ ১১/৪৫৩) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ড. মোহাম্মদ কামরুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ( সম্মান) , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, এর আগে ড.মোহাম্মদ কামরুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা, কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার, তথ্য প্রদানকারী ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.