প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২১, ৮:০৭ পি.এম
রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে শিবপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :
দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বুধবার দুপুরে শিবপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, সহ সভাপতি সোহেল মিয়া, সহ সাধারণ সম্পাদক মোমেন খান প্রমুখ।
এছাড়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক আলম খান, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন স্বপন, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূঞা, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক স্বপন খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক শাহীন, নির্বাহী সদস্য ডালিম খান, সদস্য খন্দকার করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও রোজিনার নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.