প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২১, ৭:৫৯ পি.এম
সান্তাহারে আগুনে পুড়ে গেছে অর্ধকোটি টাকার মালামাল

আহসান হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি):
মঙ্গলবার রাতে বগুড়ার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকায় দুই তৈরী পোশাকের দোকানসহ কারখানায় আগুন লেগে পুড়ে গেছে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের তৈরী পোশাক ও পোশাক তৈরীর যন্ত্রাংশ। এঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ব্যবসায়ী খায়রুল ইসলাম ও তার পাশের দোকান মালিক রাহাত বাবুর তৈরী পোশাকের দোকানে আগুন লাগে। মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুনের লেলিহান শিখা দেখ দেখে নওগাঁ ও আদমদীঘি ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের দুই স্থানের দুই ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে দুই দোকান ও কারখানায় থাকা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের তৈরী পোশাক ও পোশাক তৈরীর বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়।
আদমদীঘি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাতমিক ধারনা করা হচ্ছে ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.