প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২১, ৫:২৬ পি.এম
চাটখিলে ডাকাতিসহ ১১ মামলার আসামী মিজান গ্রেফতার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মিজানুর রহমান মিজানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রয়েছে।
(২১ মে) শুক্রবার দিবাগত রাতে দত্তেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওই এলাকার আবুল কালামের ছেলে। সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সর্দার বলে জানিয়েছে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ডাকাত সর্দার মিজানের বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। ৬টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার রাতে সে নিজ এলাকায় আছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.