অনলাইন ডেস্ক ।।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার(২২ মে) বাজুসের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন করে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়ানো হচ্ছে।
এর আগে গত ১০ মে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। এখন নতুন করে দাম বাড়ানো হলে চলতি মাসে স্বর্ণের দাম দুই দফা বাড়বে।
রবিবার (২৩ মে) থেকেই নতুন দাম কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.