ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
ফিলিস্তিনিদের উপর ইসরাইলিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে (২১ মে) শুক্রবার বাদ জুমা চাটখিল পৌরসভা ভবনের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্যোগে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন তাওহীদি জনতা সহ দল-মত নির্বিশেষে চাটখিলে সকল শ্রেণী পেশার মানুষ। 
মানববন্ধনে বক্তব্য রাখেন চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাহাবুর আলম, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল উপজেলা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার ফোরাম এর সাধারন সম্পাদক নজির আহমেদ হারুন, চাটখিল মহিলা কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, ইসরাইল স্বাধীন ফিলিস্তানিদের উপর বার বার বর্বরোচিত হামলা চালায় সম্প্রীতি ইসরাইলী বর্বরোচিত হামলায় ফিলিস্তানি শিশুসহ ৩শতাধিক নারী-পুরুষ নিহত হয়েছে। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলী অপশক্তির বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান  জানান।