চট্টগ্রামের বাঁশখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭ টি ঘর,মারা গেছে সাত বছরের শিশু

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১৭টি ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে সাত বছরের শিশু।
শনিবার(২২ মে) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন আগুনে পুড়া পরিবার গুলো।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে সবাই ঘুমিয়ে গেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৭টি ঘর পুড়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, আগুনে ১৭টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে তিনি জানান।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে রাতেই আমরা সেখানে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে এক শিশু মারা যায়।’