প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২১, ৮:৪১ পি.এম
ট্রাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

আহসান হাবিব শিমুল আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি :
রবিবার(২৩ মে) বিকেলে বগুড়ার সান্তাহার পৌরসভার মালশন মহল্লার সামনের সড়কে ট্রাক্টরের ধাক্কায় রহুল আমিন (১৮) নামের মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আরেক আরোহী গুরুতর আহত হৃদয় হোসেন (১৯) কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মটরসাইকেল আরোহী রুহুল আমিন সান্তাহার পৌরসভার চা বাগান মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে। হৃদয় হোসেন একই মহল্লার মোফাজ্জল হোসেনের ছেলে।
জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে রহুল আমিন ও হৃদয় হোসেন রানীনগর থেকে সান্তাহার আসছিল। ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মটরসাইকেল আরোহী দুই জনই রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই রুহুল আমিন মারা যায়। ঘটনার সাথে সাথে ঘাতট ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে পাশের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে । সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাক্টরের সন্ধান করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.