প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২১, ৩:৩৫ পি.এম
নরসিংদীতে সরকারী কর্মচারীদের ২দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে ১৭-২০ তম গ্রেডের সরকারী কর্মচারীদের ৬০ ঘন্টা প্রশিক্ষণের অংশ হিসেবে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি" অনুষ্ঠিত হয়েছে।
২৩ থেকে ২৪ মে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
আয়োজিত এ প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীগণের কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মপদ্ধতির উৎকর্ষ সাধনে সহায়ক হবে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকল প্রশিক্ষণার্থীকে স্ব স্ব কর্মক্ষেত্রে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাসময়ে যথাযথভাবে পালনের আহবান জানান।
প্রশিক্ষণে নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রশাসনে কর্মরত ৪২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.