নিজস্ব প্রতিবেদক ।।
করোনার কারণে স্থগিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-২ শূন্য আসনের উপনির্বাচনের ভোট আগামী ২১ জুন। এছাড়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন ও ১১টি পৌরসভা নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ কথা জানান।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বৈঠক শেষে বলেন, স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউপি, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ২১ জুন অনুষ্ঠিত হবে।
গত ১১ এপ্রিল এসব ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিলো। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।
কুয়েতের একটি আদালতে ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার কারণে একাদশ সংসদের নির্বাচিত সতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ২৮ জানুয়ারি সাজা হওয়ায় সেদিন থেকেই তার আসনটি শূন্য হয়। তার পরিপ্রেক্ষিতে এ আসনের ভোটের সময় দিয়েছিল ইসি। ১১ এপ্রিলের সেই ভোট করোনার কারণে স্থগিত করা হয়।
‘দ্বৈব দুর্বিপাক’ কারণ দেখিয়ে সংবিধান নির্ধারিত ২৭ এপ্রিলের পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এজন্য এ আসনে ভোটের সময় শেষ হবে ২৬ জুলাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.